আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ১৪ই ফেব্রুয়ারী জোট গত বুধবার (২৬শে জুন) ঐ বিবৃতিতে ঘোষণা করেছে যে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) বাহরাইনের ‘সার’ বিকল্প সিটিতে অবস্থিত ‘হুসাইন আব্দুল্লাহ আব্দুল কারিমের (৩৫) বাড়ীতে স্বৈরাচারী বাহিনী’র হামলায় ১৪ই ফেব্রুয়ারী জোটের তৃণমূল পর্যায়ের এ নেতা শহীদ হয়েছেন।
বিবৃতির শেষে, শহীদের জানাযায় অংশগ্রহণ পূর্বক স্বৈরাচারী সরকারের নিন্দা ও ন্যাক্কার জনক এ পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে তার জানাযায় অংশগ্রহণের জন্য বাহরাইনের আপামর জনতার প্রতি আহবান জানানো হয়েছে।
বলাবাহুল্য, বাহরাইনের ‘সার’ বিকল্প সিটির জনগণ গত বুধবার এক বিক্ষোভে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। বাহরাইনে গণবিপ্লব শুরু হতে এ নাগাদ ১০৮ ব্যক্তি শহীদ হলেন।#